,

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

news-image

স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে নিজের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন। এর রেশ কাটতে না কাটতেই রোনালদোর বিপক্ষে এসেছে আরেকটি অভিযোগ। জুভেন্টাসের তারকা এ ফরোয়ার্ডের বিপক্ষে এবার ধর্ষণের অভিযোগ আনলেন যুক্তরাষ্ট্রের এক নারী। তিনি দাবী করেছেন, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে সিআর সেভেন তার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। জার্মান ম্যাগাজিন স্পাইজেল খবরটি প্রকাশ করেছে।

সেই মার্কিন নারী দাবী করেছেন ধর্ষণের পর মোটা অঙ্কের টাকা দিয়ে তার মুখ বন্ধ করা হয়েছিল। ইতোমধ্যে বিতর্কিত এই খবর প্রকাশের পর রোনালদোর আইনজীবী সেই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার হুমকি দিয়ে রেখেছেন।

ম্যাগাজিন কতৃপক্ষ অবশ্য জানিয়েছে, খবর প্রকাশের অনেক আগে থেকে সেই নারীর বয়ানের ভিত্তিতে রোনালদোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তারা। তবে তারকা ফুটবলার বা তার আইনজীবী কোনও রকম উত্তর না দেওয়ায় সংবাদ প্রকাশে বাধা অনুভব করেননি ঐ প্রকাশনা সংস্থা।

ব্যাপারটি নিয়ে এখনও কোন কিছুই বলেননি রোনালদো। তবে তার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুজনের সম্মতিতে ঘটনাটি ঘটেছিল। তারপর দীর্ঘ সময় পর ঐ নারী শুধু সিআর সেভেনের সম্মানহানি করতেই হঠাৎ করে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর