,

শুভশ্রীর ভয়ে প্রাক্তন প্রেমিকার মুখোমুখি হলেন না রাজ!

news-image

বিনোদন ডেস্ক: কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর মনে হয়তো ইচ্ছেটা ছিলো প্রাক্তন প্রেমিবা মিমি চক্রবর্তীর সঙ্গে দেখাটা হোক। কাজের ছলে প্রাক্তনের সঙ্গে কিছু গল্প গুজবও হোক। কিন্তু সেটা আর হয়নি। মনের ইচ্ছে মনেই লুকিয়ে বউয়ের আচল ধরে মিমিকে উপেক্ষা করেছেন তিনি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় মিমি ও শুভশ্রী একটি পুজো অ্যালবামে কাজ করছেন। এই খবরটা শুনে বেশ খুশি হয়েছিলেন তাদের ভক্তরা। ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্কের সেই তিক্ততা হয়তো কেটে গেছে সময়ের সাথে সাথে।

কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। যখন কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই ভিডিও অ্যালবামের মুক্তি সংক্রান্ত একটি সাংবাদিক সন্মেলনে দেখা গেল মিমি ও শুভশ্রী দুজনেই অনুপস্থিত।

এক সঙ্গে কাজ করলে সাংবাদিক সন্মেলন এড়িয়ে যাওয়ার কারন কী হতে পারে? পরে খোঁজ নিয়ে জানা গেল, জিৎ গাঙ্গোপাধ্যায়ের সুরে একটি পুজোর অ্যালবামে তিন জন কাজ করেছেন ঠিকই, তবে মিমির নাচের দৃশ্য দৃশ্যায়নের দায়িত্বে ছিলেন না রাজ। তিনি এর দায়িত্ব দিয়েছেন কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদবকে।

সেই নাচের দৃশ্যের সময় রাজ চক্রবর্তী ও শুভশ্রী দুজনের কেউই সেটে উপস্থিত ছিলেন না। অর্থাৎ মিমি এই অ্যালব্যামে কাজ করলেও রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করেননি। সেই দৃশ্য সামলেছেন বাবা যাদব। শুভশ্রী চাননি মিমির সঙ্গে রাজের দেখা হোক। সেজন্যই নাকি মিমিকে এড়িয়ে গেলেন রাজ। এমনকী তাকে নির্দেশনাও দেননি কাজের।

এ নিয়ে নানা মুখরোচক কথা ছড়াচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে কেউই মুখ খুলেননি।

আসছে পুজোয় প্রকাশ হবে ওই অ্যালবামটি। এখানে জিৎ গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, বনি ও নুসরাতকেও দেখা যাবে শুভশ্রী-মিমিদের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর