,

বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার, আটক ২

news-image
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর আরিফ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শরিবার দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ঐ এলাকার আলামিন মিয়ার ছেলে ও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই এলাকার মুর্শেদ ও সাগর।
পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে প্রতিবেশী মুর্শেদ নিহত আরিফের বাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে সে টাকা ফেরৎ দেয়। এই ঘটনার পর থেকে আরিফসহ তার পরিবারের সদস্যরা মুর্শেদকে দেখলে প্রায়ই চুর বলে গালমন্দ করত। এতে সে ক্ষুব্ধ হয়ে শিশু আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, আরিফ হত্যার ঘটনায় মূলহোতা মুর্শেদ ও তার সহযোগি সাগরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে