,

আখাউড়ায় বিএনপি নেতা শাহজাহান চৌধুরী আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শুক্রবার রাতে দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি নুরপুর গ্রামের বাচ্চু চৌধুরীর ছেলে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আখাউড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃত শাহজাহান চৌধুরীর ভাই ইলিয়াছ চৌধুরী সাংবাদিকদের সাথে বলেছেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অধিকাংশ নিষ্পত্তি হয়ে গেছে, যদি কোন মামলা থেকে থাকে তা থেকেও তার ভাই জামিনে মুক্ত রয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুর আমিন বলেন, শাহজজাহানকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে