,

২২ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাদের বিরোধের জেরে টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হয়েছে।আজ শনিবার সকাল থেকে বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে আগরতলায় সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। ওই বৈঠকে উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। ওইদিন রফতানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন দুই দেশের ব্যবসায়ীরা। এরপর অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর