,

আব্রামকে নিয়ে অপুর আবেগঘন পোস্ট

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে আসে ফুটফুটে এই পুত্র। আজ পূর্ণ হয়েছে তার দুই বছর। তার জন্মদিন ঘিরে শাকিব-অপুর পাশাপাশি ঢাকাই সিনেমাপ্রেমী দর্শকরাও বেশ উচ্ছ্বসিত।

আব্রামের জন্মদিন উপলক্ষে শোবিজের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছে। মা অপু বিশ্বাসও তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আব্রামকে নিয়ে।

পোস্টে আব্রামের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে অপু লিখেছেন, ভালো সময় কিংবা খারাপ সময়, উথান বা পতন, চমৎকার কিংবা বৈরি, সবসময়ই আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার সবচেয়ে বড় ভক্ত, তোমার ভয়ংকর রক্ষাকারী এবং তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন আদরের সন্তান আব্রাম খান জয়। উড়তে থাকো…।

গত বছরের মতো এবারও আব্রাম খান জয়ের জন্মদিনের বড় আয়োজন করছেন অপু বিশ্বাস। রাজধানীর একটি পাঁচটারা হোটেলে সন্ধায় অনুষ্ঠিত হবে এটি। সেই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য শাকিব খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) মা অপু বিশ্বাসের সঙ্গে বিএফডিসিতে এসে শাকিবের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আব্রাম নিজেই।

শাকিব খান ও অপু বিশ্বাসের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে কয়েক মাস আগেই। তবে ছোট্ট আব্রাম তো আর সেসব বোঝে না। বাবা-মা দু’জনের আদর-স্নেহ পেতে চায় সে। তাই বিশেষ এই দিনটি বাবা-মা’র সঙ্গে কাটানোর ইচ্ছে তার। এখন দেখার পালা, ছেলের ডাকে সাড়া দিয়ে শাকিব ছুটে যান কিনা…।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর