,

ম্যাচ সেরা লিটন, টুর্নামেন্ট ধাওয়ান

news-image

স্পোর্টস ডেস্ক: পর্দা নামল এবারের এশিয়া কাপের। শিরোপার কাছাকাছি গিয়েও অবশেষে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ বলে হেরে গিয়ে এশিয়া কাপে তৃতীয়বার রানার্স আপ হলো টাইগাররা।

শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তিন উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল।

এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেছেন টাইগার ওপেনার লিটন দাস। ১১৭ বলে করেছেন ১২১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। দলকে দারুণ একটি ইনিংস উপহার দেয়া লিটন দাস পেয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান পেয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের এশিয়া কাপে শিখর ধাওয়ানই সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। দুইটি সেঞ্চুরিতে তিনি করেছেন ৩৪২ রান।

এশিয়া কাপে এবার তৃতীয়বারের মতো ফাইনালে খেলেছে বাংলাদেশ। তিনবারই রানার্স আপ হলো বাংলাদেশ।

২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই রানে হেরেছিল বাংলাদেশ। আর ২০১৬ সালের আসরের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আট উইকেটে হেরে রানার্স আপ হয়েছিল টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর