,

নিজের ওপর জীবনীভিত্তিক ছবির বিষয়ে আগ্রহী নন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা নন্দিত ক্রিকেটারদের একজন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের প্রতি তার উৎসর্গীকৃত প্রাণ, মাঠে তার শরীরী ভাষা, আবেগ ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ দেখিয়েছিলে দেশীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের যুক্তি টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেনেও নিয়েছেন। কিন্তু ছবি বানানোর অনুমতি দেননি।

ক্রিকেট তারকাদের ওপর চলচ্চিত্র নির্মাণ নতুন কিছু নয়। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট তারকাদের নিয়ে ছবি নির্মিত হয়েছে। কিন্তু মাশরাফি তা চান না।

এ বিষয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, মাশরাফি ভাইকে আমরা জানিয়েছি যে আপনার বায়োপিক নিয়ে সিনেমা নির্মাণ হলে আমরা হয়তো আরো দুইটা-চারটা মাশরাফি জাতীয় দলে পেতে পারি ভবিষ্যতে। আপনার জীবন সংগ্রাম দেখে হয়তো অনেকে আগ্রহী হয়ে উঠবেন। মাশরাফি ভাই এগুলো মানলেও শেষ পর্যন্ত সিনেমা করার অনুমতি দেননি ।দুই বছর ধরে তার অনুমতির অপেক্ষায় আছি। মাশরাফি ভাই চলচ্চিত্রে তার জীবনী দেখাতে আগ্রহী নন। কিন্তু আমরা আশা ছাড়িনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর