,

বাংলাদেশকে ‘হ্যাটস অফ’: শেবাগ

news-image

অনলাইন ডেস্ক: ক্রিকেট নিয়ে বরাবর সোশ্যাল সাইটে সরব থাকেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। এশিয়া কাপ নিয়েও নিয়মিত মন্তব্য করে আসছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর টাইগারদের যেমন প্রশংসায় ভাসিয়েছিলেন। তবে বাংলাদেশকে নিয়ে খোঁচা দিতেও তার জুড়ি নেই। এরই ধারাবাহিতায় এবার বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে কথা বললেন রবি শাস্ত্রীর সাথে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার আগ্রহ জানানো এই ক্রিকেটার।

এশিয়া কাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে শেবাগ লিখেছেন, ট্রফিটা কত কাছে, কিন্তু এখনও অনেক দূরে। দলের মূল খেলোয়াড়দের ছাড়াই বীরত্বপূর্ণ লড়াই দেখানোর জন্য বাংলাদেশ দলকে হ্যাটস অফ (টুপি খোলা অভিনন্দন)।

যদিও ট্রফি জিতলেও ভারতের খেলা দেখে খুশি নন ভারতের সাবেক এই মারকুটে ওপেনার। শেবাগ যোগ করেন, ”জিতলেও ভারতের কিছু জায়গায় এখনও অনেক কাজ করার দরকার রয়েছে। আমি আশা করি, তারা ভবিষ্যতে আরও ভালো করবে।”

প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ভারতের কাছে হেরে আরও একবার ট্রফির খুব কাছে গিয়েও ট্রফি ছুঁয়ে দেখা হলো না টাইগারদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর