,

ইসরায়েলি বাহিনীর গুলিতে ঝরল ৬ ফিলিস্তিনির প্রাণ

news-image

অনলাইন ডেস্ক: নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর আবার গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১২ বছর বয়সী নাসের মুসাবিহ। অন্যদিকে, মধ্যাঞ্চলের জেলা আল-বুরেইজে ইসরায়েলি সেনাসদস্যদের গুলিতে মোহাম্মদ নায়েফ আল হায়ুম নামের ১৪ বছরের এক কিশোর নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওই মুখপাত্র আরও বলেন, এ ছাড়া ওই সীমান্তে আরও চারজনকে গুলি করে হত্যা করা হয়। আহত ২১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৩০ মার্চ থেকে প্রতিবাদ শুরু হওয়ার পর অন্যতম রক্তাক্ত দিন এটি।

ইসরায়েলি সেনারা দাবি করেন, সীমান্তে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাঁরা দাবি করেন, বিক্ষোভকারীরা ‘গ্রেনেড ও বিস্ফোরক’ ছুড়েছিল। তবে নিহত ফিলিস্তিনিদের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার। এ সময়ে ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন।

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে ৬ নিরস্ত্র প্রতিবাদী ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছিলেন। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস বা ‘ল্যান্ড ডে’ হিসেবে পালন করেন ফিলিস্তিনিরা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণা এবং বিক্ষোভে ব্যাপক প্রাণহানির জের ধরে চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই কর্মসূচি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর