,

সাবলেট নেয়া দিপলাসের ধর্ষণের শিকার তরুণী!

news-image

রাজধানীর ঢাকার অভিজাত গুলশান এলাকায় ১৪ বছর বয়সী গারো সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দুই সন্তানের জনক দিপলাস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় তাকে (দিপলাস) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত দিপলাস নামের ওই ব্যক্তি বিবাহিত ও দুই সন্তানের জনক। তার বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সাবলেট থাকেন ওই কিশোরীর খালা-খালুর বাসায়। মেয়েটি তার খালার বাসায় থেকে খালাতো ভাই-বোনের দেখাশোনা করতো। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ওই কিশোরীর খালা-খালু বাইরে থাকার সুযোগে দিপলাস তাদের ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে।

পরে মেয়েটির খালা বাসায় এলে তাকে পুরো ঘটনার কথা খুলে বলে। এরপর তার খালা গুলশান থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর