,

যে মরণব্যাধির থাবায় মারা যাবে প্রায় ১ কোটি মানুষ!

news-image

দিন দিন মানুষের খাদ্যাভ্যাসের আসছে ব্যাপক পরিবর্তন, অনিয়ম, ভেজাল আর দূষণচুক্ত খাবার। আর যে কারণে বিশ্ব জুড়ে তৈরি হচ্ছে মৃত্যুফাঁদ। এই ফাঁদে আটকা পড়ে ক্রমান্বয়ে মানুষের জীবনে ক্যানসারের বিস্তৃত চলাচল শুরু হয়েছে।

আধুনিক চিকিৎসার উন্নতি হলেও এই মরণব্যাধি রোগের সঙ্গে এখনও টেক্কা দিয়ে পেরে উঠতে পারেনি চিকিৎসা বি়জ্ঞান।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বে ‌দিনে দিনে অসহায় ভাবে হেরে যাচ্ছে এই অসুখের কাছে। সেই ভাবনাকে উস্কে দিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি)।

এক পরিসংখ্যান অনুযায়ী, ক্যানসারের প্রকোপে গোটা বিশ্বে চলতি বছরেও মারা যেতে পারেন প্রায় এক কোটি মানুষ। যারা প্রত্যেকেই এই মরণ রোগের অন্তিম পর্যায়ে রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই মরণ রোগের দিন দিন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একুশ শতকে মানুষের মৃত্যুর প্রধান কারণই হয়ে দাঁড়াবে এই অসুখ।

সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে, ২০১৮ সালে বিশ্ব জুড়ে ক্যানসার আক্রান্তের সংখ্যাও কম নয়। এ বছর এই অসুখের শিকার হয়েছেন প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ।

আইএআরসি এর আগেও ক্যানসার নিয়ে এমন পর্যালোচনা করেছিল। ৬ বছর আগের সেই সমীক্ষায় ক্যানসার আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৪১ লক্ষ। তাদের মধ্যে প্রায় ৮২ লক্ষের মৃত্যু ঘটেছে। প্রতি পাঁচ জনের এক জন পুরুষ ও প্রতি ৬ জনের এক জন মহিলা বর্তমানে এই অসুখের শিকার।

মূলত, পরিবেশের বদল, ধূমপান, মদ্যপান, ফাস্ট ফুড ও আধুনিক জীবনযাত্রার প্রভাবেই এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর