,

মাশরাফিকে নিয়ে যা বললেন রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক: পুঁজিটা ছিল মাত্র ২২২। তা নিয়েই ভারতের সঙ্গে ফাইট করল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় কাতর হলেও বাহ্বা টাইগারদের প্রাপ্য। মোটেও ভুল করলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসার বৃষ্টিতে ভেজালেন তিনি।

পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত বলেন, শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। সূচনালগ্নে আমাদের চাপে রেখেছিল তারা। তবে আমরা জানতাম, বল পুরনো হলে ফিরে আসতে পারব। স্বাভাবিকভাবেই প্রথম উইকেট পতনের পর চাপ তৈরি করতে পেরেছি। শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষে এসেছে।

তিনি বলেন, বাংলাদেশ বেশ ভালো দল। মাশরাফি সবসময়ই সতেজ। তবে এ ধরনের ম্যাচ জিততে হলে দলের বাকি খেলোয়াড়দের পারফরম করতে হয়। যাহোক, তাদের কৃতিত্ব দিতেই হবে। সর্বোপরি, তারা দারুণ খেলেছে।

গোটা টুর্নামেন্টে ভালো খেলেছে ভারত। কেউই তাদের কাছে পাত্তা পায়নি। ব্যাটে-বলে শতভাগ সফল তারা। রোহিত বলেন, গোটা টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেই পুরস্কারই পেলাম। আমরা শতভাগ পারফর করতে পেরেছি। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে ভালো লাগে। প্রতিআক্রমণ সব সময়ই উপভোগ্য। ছেলেদের কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে, টুর্নামেন্টে হ্যাপি এন্ডিং টেনেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর