,

রাতে দেশে ফিরছেন মাশরাফিরা

news-image

আরও একবার হারতে হয়েছে শেষ বলে, আরও একবার শিরোপা জয়ের স্বপ্নের মৃত্যু ঘটেছে ফাইনাল ম্যাচে। দুবাইতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে একদম শেষ বলে হেরে রানারআপ থেকেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ।

এশিয়া কাপের এ মিশন শেষ করে আরব আমিরাতে বাড়তি সময় পার করবে না বাংলাদেশ দল। শনিবার বিকালেই চেপে বসবেন দেশের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় আনুমানিক ৪.৩০ মিনিটের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন মাশরাফি, মুশফিকরা।

দেশে ফিরতে বেজে যাবে রাত ১১.১৫ মিনিট। টুর্নামেন্টে মাশরাফিরা সফল নাকি ব্যর্থ সে নিয়ে আলোচনা হবে বিস্তর। তবে সেরা দুই সেনানী সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই যে দৃঢ়তা দেখিয়েছে দল তা সত্যিই প্রশংসার দাবীদার।

দেশে ফিরে এশিয়া কাপ স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই থাকবেন বিশ্রামে। শারীরিক ধকল কাটিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য। বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে মিরপুরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের মধ্য দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ অক্টোবর থেকে।

এছাড়া স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় রোববার বিশ্রাম নিয়ে সোমবারই নেমে পড়বেন মাঠে। কারণ ১ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। যেখানে জাতীয় দলের একাধিক ক্রিকেটার লিগের শুরু থেকেই থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর