,

মায়ের পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক।। মেহেরপুর সদর উপজেলায় রানা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ রানার পরকীয়া প্রেমিকা সন্দেহে একই গ্রামের শাহানুর খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে। নিহত রানা মিয়া ওই গ্রামের হিসাব উদ্দীনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে থেকে রানা ও শাহানুর খাতুনের পরকীয়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

তিনি বলেন, শাহানুরের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, ঘটনার দিন গ্রামের মাঠে রানা মিয়ার কলাক্ষেতের পাশে ভেড়া চরাতে যায় শাহানুর খাতুন। ভেড়া চরানোর এক পর্যায়ে রানা মিয়া ও শাহানুর মাঠের পাশে নির্জনে বসে।

এ সময় শাহানুরের ছেলে ও সঙ্গীয় এক যুবক রানার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার ঘাড়, গলা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রানার পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। একই সময় শাহানুর খাতুনকে আটক করা হয়। উৎস: বিডি-প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর