,

হ্যাকিংয়ের শিকার ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটি জানিয়েছে, একটি নিরাপত্তা ত্রুটির কারণে এসব অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে আক্রমণকারীরা। শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুক জানায়, হ্যাকাররা ভিউ এজ (view as) নামের সুবিধার দুর্বলতাকে কাজে লাগিয়ে সুযোগ নিয়ে মানুষের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার এই ঘটনা ধরা পড়ে। কোম্পানিটি পুলিশকে বিষয়টি অবহিত করেছে।

ফেসবুক জানায়, যেসব ব্যবহারী আক্রান্ত হয়েছেন তাদেরকে শুক্রবার পুনরায় লগ-ইন করতে হয়েছে।

কোম্পানিটির নিরাপত্তা প্রধান গাই রোজেন জানান, এই ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, আমরা মাত্র তদন্ত শুরু করেছি। এখনও জানি না এসব তথ্য অপব্যবহার করা হয়েছে কিংবা কোনও তথ্য দেখা হয়েছে। আমরা জানি না, এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান কোথায়।

রোজেন আরও জানান, মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দুঃখিত। উৎস: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর