,

হেরেও সেরা লিটন দাস

news-image

স্পোর্টস ডেস্ক।। পুরো এশিয়া কাপে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। কিন্তু লিটন দাস নিজেকে চেনালেন একেবারে ফাইনালে এসে। দুর্দান্ত এক সেঞ্চুরি তোলার পাশাপাশি খেললেন ১২১ বলের অসাধারণ এক ইনিংস।

১১৭ বলে তিনি যখন বিতর্কিত সিদ্ধান্তে আউট হলেন তখন বাংলাদেশের রান ১৮৮। ইনিংসের ৫৪টি বল তখনও বাকি। লিটন যদি ওই সময় আউট না হতেন, সৌম্য সরকারের সঙ্গে জুটি বাধতেন, তাহলে নিশ্চিত বাংলাদেশের রান আর ২০-৩০টি বেড়ে যেতো এবং হয়তো বা চ্যাম্পিয়ন হতো বাংলাদেশই।

কিন্তু ২২২ রান করে শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। একেবারে ইনিংসের শেষ বলে এসে শিরোপাটা আর জেতা হয়নি টাইগারদের। ৭ম বারেরমত শিরোপা উঠলো ভারতের হাতে।

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান রোহিত শর্মার ৪৮, এছাড়া ৩৭ দিনেশ কার্তিকের, ধোনির ৩৬ এবং ২৩ রানে অপরাজিত ছিলেন কেদার যাদব। সে তুলনায় ভারতীয় বোলারদেরও কারো আহামরি তেমন কোনো বোলিং ছিল না। ফাইনাল শেষে তাই লিটন কুমার দাসের ১২১ রানের ইনিংসটিই ম্যাচ সেরা বিবেচিত হলো বিচারকদের কাছে। শেষ পর্যন্ত ফাইনাল সেরার পুরস্কার উঠলো লিটনের হাতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর