,

ফেসবুক আইডি বাতিল ভুল সিদ্ধান্ত দেয়া সেই আম্পায়ারের!

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাশকে চরম বিতর্কিত আউট ঘোষণা করা থার্ড আম্পায়ার রন্ডি টাকারের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল (বাতিল) করে দেয়া হয়েছে। ডিটি টাইগারর্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হাইভোল্টেজের এ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে অযৌক্তিক আউট ঘোষণার পর এ দেশের ক্রিকেট ভক্তরা চরম সংক্ষুব্ধ হয়েছেন।

অস্ট্রেলিয়ান আম্পায়ার রন্ডি টাকারের এ ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আড়াইশোর কোটাই পার করতে পারেনি।

ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই সেই খড়্গ নেমে এল।

৪১তম ওভারের শেষ বলে (কুলদীপ যাদবের) এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন। রিপ্লাইয়ে দেখা গেছে, প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্ট্যাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর