,

আপাতত রক্ষা পেয়েছেন সাকিব

news-image
আঙুলের ব্যথা বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন সাকিব। কিন্তু তিনি বুঝতে পারেননি এতটা বিপদে পড়তে হবে তাঁকে। দেশে ফেরার পর আঙুলের ব্যথা বেড়ে গিয়েছিল, জায়গাটা অস্বাভাবিক ফুলেও যায়। দ্রুতই অস্ত্রোপচার করে বিপদের হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন তিনি।

আঙুলের ব্যথা বেড়ে যাওয়ায় আমিরাত থেকে এরই মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেননি তিনি। কিন্তু দেশে ফেরার পর আঙুলের ব্যথা বিপদের কারণ হয়েছিল তাঁর। আজ ফেসবুকে নিজেই জানিয়েছেন, দেশে ফেরার পর আঙুলের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অস্ত্রোপচার করে বিপদের হাত থেকে রেহাই পেয়েছেন তিনি।

সাকিব লিখেছেন, ‘হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনো বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ মিলি পুঁজ বের করতে হয়েছে। আপনাদের দোয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে যেন বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ।’

গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দিন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। মার্চে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফির আগে দলে ফেরেন। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আঙুলের চোট নিয়েই খেলেছেন নিদাহাস ট্রফি, গেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এশিয়া কাপে সেই চোট নিয়েই খেলেছেন তিনটি ম্যাচ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে চোটের মাত্রা বেড়ে যাওয়ায় দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। সাকিবকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সে ম্যাচ জিতেই ফাইনালে ওঠে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে সাকিবের অভাবটা বাজেভাবেই অনুভূত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর