,

ফেসবুকে প্রেমিকের ছবি, মেয়েকে কোপাল বাবা!

news-image

উঁচু জাতের তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এক তরুণী। আর তা জানতে পেরেই রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়ের ওপর কুড়াল নিয়ে হামলা চালান বাবা। ভারতের উত্তর প্রদেশের রাজপুরা থানার বরেলিতে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাজপুরা থানার পুলিশ কর্মকর্তা প্রবীণ সোলাঙ্কি বলেন, ফেসবুকে প্রেমিকের ছবি পোস্ট করেছিল মেয়ে। আর তা দেখার পরেই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায় ১৮ বছরের স্বাতী গোস্বামীর বাবা রাজকুমার গোস্বামী। মেয়েটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেছে আত্মীয়রা।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত বাবা। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রতিবেশী জানায়, ফেসবুকে প্রেমিকের ছবি দিয়েছিলেন স্বাতী। এতেই তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হয়। তার ওপরে সেই যুবক ছিল উচ্চবর্ণের। এ কথা শুনেই রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়ের ওপর কুড়াল নিয়ে হামলা চালান বাবা।

কুড়ালের আঘাতে কাঁধে গুরুতর আঘাত পান মেয়ে স্বাতী। তাকে সম্ভাল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর