সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটন কি সত্যি আউট ছিলেন?

news-image

স্পোটর্স ডেস্ক : বেনিফিট অব ডাউটের বিষয় আসলেই ব্যাটসম্যানদের পক্ষে যায় এমন অলিখিত নিয়ম ক্রিকেটে দেখা যায়। কিন্তু এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাস সঠিক বিচারটি পেলেন না।

ভারতের বিপক্ষে খেলতে নেমে এর আগেও দুর্নীতির শিকার হয়েছে বাংলাদেশ। এবারও এশিয়া কাপের ফাইনালে প্রতিপক্ষ যেহুতু ভারত সে কারণে, আগে থেকেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা শঙ্কায় ছিলেন আম্পায়ারের পক্ষপাতদুষ্ট আচরণের।

কুলদীপ যাদবের করা ৪০ ওভারের শেষ বলে লিটনকে স্টাম্পিং করলেন এম এস ধোনি। সঙ্গে সঙ্গেই ধোনি থার্ড আম্পায়ারের সহায়তা চান। কিন্তু ফুটেজে স্পষ্ট বুঝা যাচ্ছে না লিটন আউট হয়েছেন কি না।

মাঠের ক্যামেরার ধারণকৃত ফুটেজে বারবার দেখেও লিটন দাসের আউট নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু থার্ড আম্পায়ার আউট ঘোষণা দিয়ে দিলেন। ১২১ রান করে লিটন ফিরে যান সাজঘরে।

ধারাভাষ্যকাররা ও বারবার বলতেছিলেন, ‘বেনিফিট অফ ডাউট শুড গোস টু দ্য ব্যাটসম্যান।’ তবুও লিটন দাসের বিপক্ষেই যায় আম্পায়ারের সিদ্ধান্ত। প্রতিপক্ষ শক্তিশালী ভারত বলেই কী আম্পায়ার এ সিদ্ধান্ত নিয়েছেন? নাকি বাংলাদেশ ছোট দল বলেই সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়? এর আগেও বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের আউট নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। স্পষ্ট নো বল ও দেননি আম্পায়াররা। সেবারও প্রতিপক্ষ ছিল ভারতই!

লিটন দাসের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের পর সমালোচনার ঝড় বয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। লিটন আউট হয়েছেন কেউই মেনে নিতে পারছেন। এ আউটকে সরাসরি ভুয়াও বলেছেন অনেকে!

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী