,

নাসিরনগরে এক মঞ্চে আওয়ামীলীগের ছয় মনোনয়ন প্রত্যাশী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন উপলক্ষে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিকালে পূর্বভাগ এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া- কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকসহ দলীয় নেতাকর্মীর মুত্যৃতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছয়জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। তারা হলেন প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের সহধর্মীনি দিলশাদ আরা বেগম মিনু, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, বাংলাদেশ আওয়ামী প্রজম্মলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইখতেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ,জেলা কৃষকলীগের নিবার্হী কমিটির সদস্য মোঃ আলী আশ্রাফ।

?

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ, প্রয়াত সাবেক উপজেলার চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুরের মেয়ে রুমা আক্তার, জেলা পরিষদ মহিলা সদস্য শাহিন আক্তার খানম, আওয়ামীলীগ নেতা এডভোকেট মজিবুর রহমান, হাজ্বী গোলাম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোস্তাক আহমেদ, মনির হোসেন, শেখ রোমান, মারুফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে এডভোকেট রেজাউল হক আমজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মনোনয়ন প্রত্যাশী তাদের বক্তব্যে বর্তমান সাংসদের সমালোচনা করে বলেন দলের ত্যাগী, নেতৃত্বগুনাবলী সম্পন্ন পরীক্ষিত ১১ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য শেখ হাসিনার সুদৃষ্টি প্রার্থনা করেন। উপস্থিত জনতার সামনে তারা আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী অবদানের কথা উল্লেখ করে নৌকা প্রতীকে ভোটও প্রার্থনা করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর