,

শারীরিক সম্পর্কে সাড়া না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

news-image

অনলাইন ডেস্ক: শারীরিক সম্পর্কে সাড়া না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম সাইরা পাঠান (‌৩১)‌। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রের বিড এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জেলা হাসপাতালে সাইরার মৃত্যু হয়। অভিযুক্ত আইয়ুব পাঠানকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার রাতে সাইরার সঙ্গে ঘনিষ্ঠতায় লিপ্ত হতে চেয়েছিল আইয়ুব। কিন্তু শরীর ভাল না থাকায় অস্বীকার করেন সাইরা। সেটা শুনেই রেগে যায় আইয়ুব। অভিযোগ, রান্নাঘর থেকে স্টোভ নিয়ে এসে তার মধ্যে থাকা কেরোসিন সাইরার গায়ে ঢেলে দেয়। এরপর তাকে জ্বালিয়ে দিয়ে ঘর থেকে পালিয়ে যায় সে।

পুলিশ সূত্রে খবর, সাইরার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে এসে তাকে জ্বলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে কোনরকমে আগুন নিভিয়ে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দীও দেন তিনি। এই ঘটনার জন্য স্বামীকেই দায়ী করেছেন। তার অভিযোগের ভিত্তিতে আইয়ুবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত আইয়ুব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর