,

নবীনগরে জাতীয় পার্টি কর্মী সমাবেশ: রাজনীতির ঘনকুয়াশায় জাতি আজ এরশাদ দিকে তাকিয়ে আছে – এ্যাড. জিয়াউল হক মৃধা এমপি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি বলেছেন রাজনীতির ঘনকুয়াশায় জাতি আজ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ’র দিকে তাকিয়ে আছে। এসময় তিনি আরও বলেন দেশে জাতীয় ঐক্য নামে রাজনীতি নতুন মেরুকরণ করা হচ্ছে। আর আ.লীগকে আগামী একাদশ সংসদ নির্বাচনে পাড়ি দিতে হলে জাতীয় পার্টিকে ছাড়া কোন ভাবেই সম্ভব না। তিনি শুক্রবার সন্ধ্যায় নবীনগর উপজেলার জিনদপুরে বাঙ্গরা বাজারে এক কর্মী সমাবেশে এই বক্তব্য রাখেন।

স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মো. মিজানুর রহমানে সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। এসময় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব সৈয়দ মো. মোকাব্বের, নবীনগর উপজেলা উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক এ.টিএম আবদুল্লাহ মাষ্টার, উপজেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব মোশারফ হোসেন সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পার্টি সভানেত্রী তাসলিমা চৌধুরী, উপজেলা ছাত্র সমাজ এর সভাপতি হাফসা সুলতানা স্মৃতি, উপজেলা শ্রমিক পার্টি সভাপতি ছাদেক আলী, উপজেলা যুব সংহতি সাধারন সম্পাদক আল আমিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি আগামী একাদশ সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় পার্টি প্রার্থী কাজী মামুনুর রশিদকে বিজয়ী করতে সকলে প্রতি তিনি আহবান জানান।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে