,

আরব আমিরাত ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিল ইরান। সম্প্রতি এক ভিডিওতে এমনটাই কড়া বার্তা দিয়েছে তেহরান।

ভিডিও বার্তায় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিয়ন্ত্রণে থাকা রেভলিউশনারি গার্ডের তরফে এই হুমকি দেওয়া হয়। ভিডিওটি আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি টুইট করার কিছু পরেই তা মুছে দেয়। তবে এই হুমকিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ভিডিও ফুটেজে খামেইনিকে বলতে শোনা যাচ্ছে, হিট অ্যান্ড রানের যুগ এখন শেষ হয়ে গিয়েছে। দোষীদের উপযুক্ত এবং কড়া শাস্তি দেওয়া হবে।

প্রসঙ্গত, ইরানে সামরিক বাহীনীর এক কুচকাওয়াজে হামলা চালায় কিছু দুষ্কৃতি৷ এতেই ক্ষ্রিপ্ত ইরান। সংবাদ সংস্থা ইরনা জানায়, মিলিটারি প্যারেডে জঙ্গি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেযন ২৪ জন৷ অন্তত ৫০ জন জখম হয়েছেন৷ বিবিসি, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, এই হামলায় কুঁকড়ে গিয়েছে ইরানি জনজীবন৷ নিহতদের মধ্যে ইরানের রেভলুশনারি গার্ডস বাহিনীর আটজন সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর