,

আবার যৌন হেনস্থার অভিযোগ তনুশ্রীর, উঠল ইরফান-সুনীলের নামও!

news-image

বিনোদন ডেস্ক: নানা পাঠেকরের বিরুদ্ধে অভিযোগের পর এবার বলিউডের আরও এক পরিচালকের ওপর আঙুল তুললেন তনুশ্রী দত্ত। সংবাদ সংস্থা ডিএনএ-র এক সাক্ষাতকারে বাঙালি অভিনেত্রী অভিযোগ করেন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীও তাকে হেনস্থা করেছেন ‘চকোলেট’-এর সেটে।

তনুশ্রী বলেন, ‘২০০৫ সালে “চকোলেট”-এর শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রী শুটিং সেটের মধ্যেই তাকে অপমান করেন। বলেন, “জামা কাপড় খুলে ফেল। সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে গিয়ে নাচ” (যাও যাকে কাপড়ে উতার কে নাচ, উসকো কিউস দো)।’ যা শুনে ওই সময় অবাক হয়ে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী। কিন্তু, বিবেক অগ্নিহোত্রীর ওই আজব দাবির বিরোধিতা করেছিলেন ইরফান খান এবং সুনীল শেঠি।

ইরফান খান বলেন, ‘কেন তনুশ্রী দত্তকে তাদের সামনে নাচতে হবে কিউ দেওয়ার জন্য? তারা অভিনয় করতে জানেন। শুটিংয়ের মধ্যে কাকে কী করতে হবে, তা জানা আছে।’ তাই কিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে চেঁচিয়ে ওঠেন ইরফান খান। শুধু তাই নয়, তারা অভিনয় জানেন বলেও বিবেক অগ্নিহোত্রীকে স্পস্ট জানান ইরফান খান।

ইরফানের পাশাপাশি সুনীল শেঠিও সেদিন বিবেক অগ্নিহোত্রীর ওপর রাগ করেন। ওইদিনের ঘটনায় সুনীল শেঠি এবং ইরফান খান দু’জনেই যান রেগে যান এবং পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন।

সাক্ষাতকারে তনুশ্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত বেশ কিছু ভালো মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেই কারণে বিবেক অগ্নিহোত্রীর মত মানুষরা প্রকাশ্যে অভিনেত্রীদের সব সময় শ্লীলতাহানি করতে পারে পারেন না।’

এ বিষয়ে এখন পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী কোনো মন্তব্য করেননি। তবে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর বলিউডের আরও এক পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠায়, ফের শোরগোল শুরু হয়েছে বলিউড পাড়ায়।

এদিকে তনুশ্রী দত্তের অভিযোগের ভিত্তিতে নানা পাঠেকরকে প্রশ্ন করা হলে, তিনি বেশ মজার ছলেই উত্তর দেন। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুনে প্রথমে হেসে ফেলেন তিনি। পরে জিজ্ঞাসা করেন, এতে তার কী করার আছে? পাশাপাশি আরও বলেন, ‘তনুশ্রী কোন বিষয়টিকে যৌন হেনস্থা বলছেন?’

প্রসঙ্গত, ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় নানা পাঠেকরের পাশাপাশি করিওগ্রাফারা গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি এবং পরিচালক রাকেশ সারাং-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর