,

অসাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো। এটাই শেখ হাসিনার জন্মদিনে আমাদের শপথ। আমরা পাড়া-মহল্লায় ঘরে ঘরে জনগণের কাছে গিয়ে সাম্প্রদায়িক অশুভ শক্তি সম্পর্কে সচেতন করবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের সাড়া না পেয়ে তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র চলছে। যারা আজ দেশ অচল করার হুমকি-ধামকি দিচ্ছে। দেশ অচল করতে চায়, ঢাকা অচল করতে চায় আপনারা কী করবেন? আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাবো? আপনারা প্রস্তুত থাকেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো। ঠিক আছে? আপনারা প্রস্তুত আছেন? এসময় হাত তুলে সাড়া দিতে বললে উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে হাত তুলে সাড়া দেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ও তাদের সাম্প্রদায়িক দোসরদের মূল টার্গেট আওয়ামী লীগ নয়, তাদের টার্গেট শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে হটাতে চায়। তারা ২১ আগস্ট ব্যর্থ হয়েছে, এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে তাদের স্বপ্ন পূরণ হবে। তাদের মনে রাখতে হবে শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে। সেই আগুন সব ষড়যন্ত্র পুড়িয়ে দেবে।

অনুষ্ঠানে শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এই প্রস্তাব সমর্থন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় এই প্রস্তাব দেওয়ার আশ্বাস দেন। ওবায়দুল কাদের তার বক্তব্যে এ প্রসঙ্গে বলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আশ্বাস দিচ্ছি, আগামী বছর শেখ হাসিনার জন্মদিন জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে উদযাপন হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর