,

ইরাকের শ্রেষ্ঠ সুন্দরীকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মিস বাগদাদ এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তারকা ও মডেল তারা ফারেজকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে তার ওপরে হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা ফারেজ সাবেক মিস বাগদাদ এবং মিস ইরাকের ফার্স্ট রানার আপ। ক্যাম্প সারহর পাশ্ববর্তী একটি এলাকায় তার ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ হত্যার তদন্ত চলছে বলেও জানান তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সাদমান বলেন, ফারেজ গাড়ির ভেতর থাকা অবস্থায় অজ্ঞাতনামা দুই বন্দুকধারী মোটরসাইকেলে করে তার ওপর হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী খ্রিস্টান ধর্মালম্বী ফারেজের বাবা ইরাকি এবং মা লেবানিজ। তিনি এরবিলে বসবাস করলেও মাঝে মাঝে বাগদাদে আসতেন। বিতর্কিত পোশাক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ইনস্টাগ্রামে তার প্রায় ৩০ লাখ ফলোয়ার রয়েছে। ফারেজের মৃত্যুর পর তার ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি প্রকাশ করে শোক জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর