,

মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যা করল ছেলে

news-image

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে রানা মিয়া (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রানার পরকীয়া প্রেমিকা সন্দেহে একই গ্রামের শাহানুর খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত রানা মিয়া কলাইডাঙ্গা গ্রামের হিসাব উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে গ্রামের মাঠে রানা মিয়ার কলা বাগানের পাশে ভেড়া চরাতে যান শাহানুর খাতুন। ভেড়া চরানোর একপর্যায়ে রানা মিয়া ও শাহানুর মাঠের নির্জন স্থানে বসে। এ সময় শাহানুরের ছেলে ও এক যুবক ধারালো অস্ত্র দিয়ে রানার ঘাড়, গলা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রানার পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং শাহানুর খাতুনকে আটক করে। বেশ কিছুদিন ধরে দুজনের পরকীয়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটক শাহানুর খাতুন হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। পরকীয়ার কারণে শাহানুরের ছেলে ও তার এক বন্ধু মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর