,

পরকিয়ার কারণে জুতার মালা দিয়ে গ্রাম ঘোরানো হলো নারীকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র একদিন আগেই ভারতের সুপ্রিম কোর্ট বিবাহবহির্ভূত সম্পর্ককে আইনি বৈধতা দিয়ে রায় দিয়েছে। আর ঠিক তার পরদিন বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দিনেদুপুরে ৪০ বছর বয়সী এক নারীকে প্রকাশ্যে জুতোর মালা পড়িয়ে ঘোরানো হলো। এছাড়াও মুখে কালি দিয়ে গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পূর্বা রঙ্গামতী নামে ওই নারী দেশটির ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার বাসিন্দা। স্থানীয় এক পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে তাকে প্রথমে গাছের সঙ্গে বেঁধে গ্রামের মাতব্বররা মিলে বেধড়ক পিটুনি দেয়। এরপর মুখে কালো কালি এবং গলায় জুতোর মালাপড়িয়ে প্রকাশ্যে পুরো গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়ায় তারা।

অতিরিক্ত পুলিশ পরিদর্শক নবদ্বীপ জামাতিয়া বলেন, নির্যাতিত ওই নারী দুই সন্তানের জননী। বুধবার তাকে ধানখেত থেকে জোর করে তুলে এনে এ নির্যাতন চালানো হয়। ওই নারীর কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেয়া হয়েছে যে কারা তার ওপর নির্যাতন চালিয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওই কর্মকর্তা।

পুলিশ বলছে, এ নির্যাতনের ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। স্থানীয় একটি হাসপাতালে ওই নারীর চিকিৎসাধীন আছেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলেও জানায় তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর