,

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি লিটনের

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলে নিয়েছেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করছেন এ ওপেনার।

বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯.৩ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। ১০১ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।

১৯ রানে নেই ৩ উইকেট

উদ্বোধনীতে ১২০ রান সংগ্রহ করা বাংলাদেশ এরপর ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায়।

১২ বলে ২ রান করে এলিবিডব্লিউ হন ইমরুল কায়েস। ৯ বলে ৫ রান করে ফেরেন এশিয়া কাপে ফর্মের তুঙ্গে থাকা মুশফিকুর রহিম। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন মোহাম্মদ মিঠুন।

চমক হিসেবেই ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। চমক দিতে নেমে ২৭ ম্যাচ পর বাংলাদেশ দলের হয়ে লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে শতরানের জুটি গড়েন মিরাজ।

ওয়ানডে ক্রিকেটে ২৭ ম্যাচ পর উদ্বোধনীতে শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে ১২০ রানের জুটি গড়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে ১০২ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

মিরাজের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‍খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

ক্যারিয়ারে এই প্রথম উদ্বোধনীতে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে দারুণ খেলছেন লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিচিত এই জুটি খেলার ১৭.৫ ওভারে দলীয় শতরান পার করে।

এর আগে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর