,

দেখে নিন বাংলাদেশের একাদশ

news-image

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালের মহাগুরুত্বপূর্ণ টসটা হয়ে গেছে। মুদ্রা নিক্ষেপের সেই ভাগ্য পরীক্ষায় হেরে গেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে হেরেও তিনি এক অর্থে বিজয়ীই! কারণ, টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে মাশরাফির জয়-পরাজয় একই। টস জিতে রোহিত প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে। মাশরাফি টস জিতলেও নিশ্চয় প্রথমে ব্যাটিংই নিতেন।

টুর্নামেন্টের আগের ম্যাচগুলো অন্তত সেটাই বলছে। এবারের এশিয়া কাপের আগের ৫ ম্যাচের মধ্যে ৩টিতে টস জিতেছেন মাশরাফি। সেই তিনটিতেই প্রথমে ব্যাটিং নিয়েছেন তিনি। শুধু মাশরাফি নয়, ভারত বাদে প্রতিটা দলই টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে।

ভারত সুপার ফোরের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল প্রথমে। আজ ফাইনালেও সেই পথই অনুসরণ করলেন রোহিত। রান চেজিং করাটাকেই বেশি নিরাপদ মনে করে ভারত। যাই হোক, দুবাইয়ের এই ফাইনালটা বাংলাদেশ খেলতে নেমেছে দলে একটা পরিবর্তন এনে। পাকিস্তানের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনালে’ রূপ নেওয়া সুপার ফোরের শেষ ম্যাচটাতে দলে ফেরানো হয়েছিল মুমিনুল হককে। তিনি ব্যর্থ হয়েছেন। আউটন হন মাত্র ৫ রান করে।

আজ তাই শিরোপা যুদ্ধে বাদ পড়েছেন তিনি। মুমিনুলের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে নবাগত নাজমুল ইসলামকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে মূলত ৪ স্পেশালিস্ট বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। আজ শক্তিশালী ভারতের বিপক্ষে সেই ঝুঁকিটা নেয়নি বাংলাদেশের টিমম্যানেজমেন্ট। তাই বাঁ-হাতি স্পিনার নাজমুলকে ফিরিয়ে এনেছে।

এর মাধ্যমে হয়তো দুটি সমীকরণ মেলাতে চেয়েছে বাংলাদেশ। প্রথমত বোলিং শক্তি বাড়ানো। দ্বিতীয়ত, বাঁ-হাতি স্পিনারের অভাব পূরণ। সাকিব আল হাসান নেই। ফলে দলে একজন বাঁ-হাতি স্পিনারের খুবই প্রয়োজন ছিল। কারণ, ভারতের অধিনায়ক ব্যাটসম্যানই ডান-হাতি। বাঁ-হাতি স্পিনার কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলেই বিশ্বাস।

বাংলাদেশ দল : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর