,

এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি টাইগাররা।

বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক ভারত। মাশরাফি বাহিনীকে মোটেই হালকাভাবে নিচ্ছে না রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

ভারতের সহ-অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে নিয়ে আমরা খুবই সতর্ক। বেঙ্গল টাইগারদের হালকাভাবে নেয়াটা বোকামি হবে। তারা খুবই ভালো দল। গেল কয়েক বছরে মাশরাফির নেতৃত্বে ব্যাপক উন্নতি করেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক/মুমিনুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর