,

চুমুতে আগ্রহ নেই ‘সিরিয়াল কিসার’ ইমরানের

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ভক্তদের মন জয় করা ইমরান নামটি মানেই অনস্ক্রিনে চুমুর ছড়াছড়ি। ‘সিরিয়াল কিসার’ নামেও খ্যাত এ তারকা। তবে এবার শোনা গেল ভিন্ন তথ্য। ইমরানের নাকি এখন চুমুতে আগ্রহ নেই।

এর পেছনের কারণ জানিয়েছেন ইমরান নিজেই। এ অভিনেতার ভাষ্য, এখন সিনেমা বা শোতে প্রয়োজন ছাড়াই চুমুর দৃশ্য ঢোকানো হয়। অনেকের ধারণা আজ থেকে ১৫ বছর আগের মতো পর্দায় চুমু দেখিয়ে দর্শককে আকৃষ্ট করা যাবে। কিন্তু এখন দর্শক অনেক পরিণত। শুধু চুমু দেখিয়ে তাদের আকৃষ্ট করা যায় না।

বলিউডের সেরা চুম্বনদৃশ্যগুলোর পারফর্মার ছিলেন ইমরান হাশমি। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ ‘সিরিয়াল কিসার’ বলেছিলেন, ‘ক্যারিয়ারের শুরুতে কিস নির্ভর ছবিগুলো আমার জন্য পয়মন্ত ছিল। ট্যাগটা তখনই ক্যারিয়ারের অংশ হয়ে যায়। তকমাটাকে উপভোগ করেছি, পালিয়ে যেতে চাইনি। সত্যি বলতে, এ বিষয়টি থেকে লাভবান হয়েছি।’

তবে সেই ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমিকে এখন আর তেমনভাবে পাচ্ছেন না তার ভক্তরা। ইমরান এখন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে গল্প ও চরিত্রের দিকে গুরুত্ব দেন। এখনকার সময়ের দর্শকদের কথা বিবেচনা করেই তার এমন সিদ্ধান্ত। তাইতো চিত্রনাট্যে অযথা চুমুর দৃশ্য আছে এমন প্রস্তাব পেলে শুরুতেই না করেন দিচ্ছেন এ অভিনেতা।

এসব কারণেই চুমুর দৃশ্যে কাজের ব্যাপারে সচেতন ইমরান। তিনি বলেন, একটা সময় জোর করে চিত্রনাট্যে চুমুর দৃশ্য ঢোকানো হতো। পরিচালকরা ভাবতেন হয়তো এতেই দর্শক উত্তেজিত হবেন। বর্তমান সময়ে এসে ফর্মুলা বদলেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর