,

বিধবাকে ধর্ষণ করতে গিয়ে উপজেলা চেয়ারম্যান ধরা

news-image

বিধবা নারীকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেয়েছেন নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে বারহাট্টা কলেজ সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ওই বিধবা নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ হেফাজতে থাকা ওই নারী জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেয়ারম্যান মানিক আজাদ ফোন করে তার বাসায় যান। পরে ঘরে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চেয়ারম্যানকে ধরে গণপিটুনি দেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মানিক সেখান থেকে পালিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ওই নারীর নিরাপত্তার কথা চিন্তা করে তাকে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল জানান, এ ঘটনায় প্রাথমিক সত্যতা মিলেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাত একটার দিকে একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর