,

শাকিব খানের সঙ্গে সিয়াম ও পূজা

news-image

বিনোদন ডেস্ক:দেশের শীর্ষ নায়ক শাকিব খান একসাথে দুই বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন। নিজ দেশের পাশাপাশি ওপার বাংলাতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। শাকিব খান গত তিনদিন ধরে এফডিসিতে ব্যস্ত রয়েছেন নতুন ছবির শুটিং নিয়ে।

এদিকে ঢাকাই ছবিতে সদ্য আগমন ঘটা চিত্রনায়ক সিয়াম আহমেদ। যিনি ক্যারিয়ারের প্রথম ছবিতেই করেছেন বাজিমাত। প্রথম ছবির তুমুল সাফল্যের পর এখন ব্যস্ত রয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় ছবি ‘দহন’ নিয়ে। এবার ঢাকাই ছবির এ দুই নায়ককে দেখা গেলো একসঙ্গে। সঙ্গে আরও রয়েছেন দহন ছবির নায়িকা পূজা চেরী ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে দহনের গানের শুটিং চলছিলো। সেখানে সিয়াম পূজাকে আশীর্বাদ করতে আসেন ‘একটি প্রেম দরকার মমাননীয় সরকার’ ছবির নির্মাতা। তারপর সিয়াম জানতে পারেন যে শাকিব খানও এফডিসিতে শুটিং করছেন। এর আগে দেখা হয়নি বিধায় সুপারস্টারের সঙ্গে তার সেটে যান দহন টিম। এরপর শাকিব খানকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে সিয়াম লিখেন ‘হোয়েন টিম দহন মিটস উইথ দ্য সুপারস্টার’।

ঢাকাই ছবির শীর্ষ এ নায়কের সঙ্গে আলাপচারিতার পর বেশ উচ্ছ্বসিত সিয়াম বলেন, ‘শাকিব ভাই নিঃসন্দেহে একজন দারুণ অভিনেতা। খুবই ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে কথা বলে মনেই হয়নি যে তিনি একজন সুপারস্টার। উনার দোয়া নিলাম। সত্যিকার অর্থেই তিনি একজন সুপারস্টার।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর