,

যে দৃশ্যে আপত্তি কাজলের

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ার তার। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে তার ব্যাপক পরিচিতি। তিনি কাজল।

যে কোনও চরিত্রে বা দৃশ্যে অভিনয় করতে সাবলীল কাজল। কিন্তু শুধু একটি দৃশ্যে আপত্তি কাজলের। সেটি হলো ধর্ষণ দৃশ্যে। এ ধরণের দৃশ্যে অভিনয় করতে বরাবরই আপত্তি তার। এত বছর পর তা জানিয়েছেন কাজল।

এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, ‘১৯৯৮ সালে ‘দুশমন’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। পরে জানতে পারেন সিনেমাটিতে একটি ধর্ষণের দৃশ্য রয়েছে। সেটি জানার পর অভিনয় করবেন না বলে জানিয়ে দেন।

ক্যারিয়ারের শুরু দিকের সেই সিনেমার অভিজ্ঞতা নিয়ে কাজল জানিয়েছেন, ক্যামেরার সামনে তার সঙ্গে কেউ এ ধরনের ব্যবহার করবেন তা মানতে নারাজ কাজল। তাই কাজটি করতে রাজি ছিলেন না। এদিকে অভিনেত্রীর মুখে না শুনে বিপাকে পড়েন পরিচালক। তবে শেষ পর্যন্ত পরিচালকের অনুরোধে কাজটি করেন।

আর সিনেমাটি বেশ কয়েকটি পুরস্কার জিতে নেয়। এই সিনেমায় ‘ভিলেন’-এর চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারে জয়ী হন আশুতোষ রানা। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার কাজলের হাতেই উঠে।

সম্প্রতি কাজল তার অভিনীত নতুন সিনেমা ‘হেলিকপ্টার ইলা’ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূলত মা-ছেলের এক অনবদ্য গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর