,

ঐন্দ্রিলাকে ছেড়ে মিমির প্রেমে অঙ্কুশ?

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ ও মিমি চক্রবর্তী। জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তারা। সিনেমাগুলো দর্শকমহলে প্রশংসিত হয়। মিমি-অঙ্কুশের মধ্যে এক অন্যরকম রসায়ন খুঁজে পান তাদের ভক্তরা।

এদিকে টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের প্রেম। এটা অনেকেরই জানা। আর রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বিচ্ছেদের পর একাই আছেন মিমি। সম্প্রতি এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ঐন্দ্রিলাকে ছেড়ে নাকি মিমির প্রেমে মজেছেন অঙ্কুশ।

প্রেমের কথা শুনেই হেসে উঠলেন অঙ্কুশ-মিমি। কলকাতার আনন্দবাজারকে মিমি বলেন, ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’

অঙ্কুশের ভাষ্য, আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!

মিমি বলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’ অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘আসলে ওকে ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’

এবারের পুজোতে কলকাতায় মুক্তি পাচ্ছে এই জুটির ‘ভিলেন’ সিনেমাটি। দুজনেই এখন সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর এরইমধ্যে ভাসছে তাদের প্রেমের গুঞ্জন।

তবে অঙ্কুশ-মিমির দাবি তারা শুধুই বন্ধু। যা কিছু রটে তার কিছু তো ঘটেই। তাইতো অঙ্কুশ-মিমির সম্পর্ক শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু তা জানার জন্যে আরও খানিকটা সময় অপেক্ষায় থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর