,

টিভির উপর রাগ ঝাড়লেন পাকিস্তানি ভক্তরা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কাছে ৩৭ রানে হার মেনেছে পাকিস্তান। এতে ক্ষুব্ধ ক্রিকেট মহল থেকে শুরু করে গোটা দেশ। বাংলাদেশের কাছে পরাজয় মেনে নিতে পারছেন না কেউই। ক্রিকেটারদের উপর সেই রাগ ঝাড়লেন ঘরের টিভির উপরে। ক্রিকেটারদের হারের কষ্ট সইতে না পেরে টিভি ভাঙচুর করেছে পাকিস্তানের একদল ভক্ত।

পাকিস্তানের হারে ক্রিকেটারদের উপরের রাগ ঝাড়তে প্রথমে টিভি আছড়ে ফেলেন একদল ভক্ত। তাতেও রাগ ঠাণ্ডা না হলে টিভিটা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা চলে। সবশেষে সেই টিভির উপর চেয়ারও আছড়ে ফেলেন তারা।

বিক্ষুব্ধ ভক্তদের বক্তব্য, এই ম্যাচের জন্য অনেক দোয়া করেছিলেন তারা। ভক্তদের সেই দোয়ায় পানি ঢেলে দিয়েছেন ক্রিকেটাররা। ক্রিকেট টিমে এমন সব খেলোয়ারকে অন্তর্ভুক্ত করানো হোক যারা আশা পূরণ করতে পারবে।

পাকিস্তানের মূলতান শহরে ঘটে এই ঘটনা। বুধবার রাতে খেলা শেষ হওয়ার পরে এসব ভাঙচুর চালায় তারা।

উল্লেখ্য, বুধবার আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। শুক্রবারের ফাইনালে মাশরাফি বাহিনী মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের।

https://youtu.be/fr-fl2ocoEQ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর