,

পাকিস্তানকে হারানো বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ধাওয়ানের

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে পরিস্কার ফেবারিট ভারত! সাম্প্রতিক ফর্ম, রেকর্ড সবকিছু বিচার করলে ব্যাপারটি তা-ই। কিন্তু বাংলাদেশ কি রোহিত শর্মা-শিখর ধাওয়ানদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখে না? সেদিক দিয়ে দেখলে নির্দিষ্ট দিনে মাঠের পারফরম্যান্সের বিচারে অনেক কিছুই হতে পারে। ভারতের সহ অধিনায়ক শিখর ধাওয়ান সে কারণেই সতর্ক ফাইনালের আগে। তাঁর পরিষ্কার কথা, যে দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে, তাদের হালকা করে দেখার কোনো অবকাশ নেই।

বাংলাদেশ শ্রেয়তর ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে এটি ভালো করেই জানেন এই ড্যাশিং বাঁ হাতি ওপেনার। আর মানেন মাঠের খেলা আর কাগজ-কলমের হিসাবের মধ্যে পার্থক্য অনেক, ‘আমরা বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখি না। কারণ পাকিস্তান ক্রিকেটের একটি বড় দল আর সে দলকে বাংলাদেশ হারিয়েই এশিয়া কাপের ফাইনালে খেলছে। কাগজ-কলমের হিসাব আর মাঠের খেলার পার্থক্য অনেক। সুতরাং মাঠের লড়াইয়ে একটি নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই বড় দল হিসেবে পরিচিত হবে।’

ভারতের সঙ্গে অনেকবারই ‘নকআউট’ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর ২০১৬ এশিয়া কাপের ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালের পর তো বছরই ঘোরেনি। প্রতিটি ম্যাচেই বিজয়ী দল ভারত। কাল আরও একটি ফাইনালের আগে বড় ম্যাচে বাংলাদেশের ‘চোকিং প্রবণতা কী একটু হলেও ভারতকে নির্ভার রাখছে না? এমন প্রশ্নের উত্তরে রীতিমতো বাংলাদেশের সমর্থক ধাওয়ান, ‘আপনারা সবাই জানেন তাদের কোচিং স্টাফ খুবই অভিজ্ঞ এবং তারা বেশ ধারাবাহিক ক্রিকেটই খেলছে। এশিয়া কাপের ফাইনালে খেলছে তারা। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তারা সবাই জানে পরিকল্পনা ও কৌশল অনুযায়ী কীভাবে খেলতে হয়। চাপের মুখেও ভালো খেলতে পারে তারা জানে বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হয়।’

যেকোনো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ট্রফি জয় নিয়েও আশাবাদী ধাওয়ান, ‘বাংলাদেশ গত ১৮ বছর ধরে টেস্ট খেলছে। তাদের ট্রফি জিততে হয়তো সময় লাগবে। অনেক সময় অনেক দলেরই একটা শিরোপা জিততে অনেক সময় লেগে যায়। আমি ব্যাপারটা দুইভাবে দেখি, আমি অবশ্যই চাইব কাল এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে হারাক। কিন্তু আমি বিশ্বাস করি আমরা খুব শিগগিরই দেখব বাংলাদেশ ট্রফি জেতা না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর