,

এশিয়া কাপ ফাইনাল, আম্পায়ার কারা?

news-image

এশিয়া কাপ ফাইনাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর)। এদিন এশিয়া কাপ মহারণে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ক্রিকেট প্রেমিরা ২০১৫ বিশ্বকাপের কথা স্মরণ করে শঙ্কিত হবেন। বিতর্কিত সেই আম্পায়ারিং এশিয়া কাপেও দেখা যাবে না তো? এ নিয়ে প্রশ্ন দেখে দিয়েছে ক্রিকেট প্রেমিদের মনে।

প্রতিপক্ষ যেহেতু আইসিসি’র তিন মোড়লের একটি সেহেতু সেই নিশ্চয়তা এখনই দেয়া কঠিন। তবে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় যে নামগুলো আছে তাতে আপাতত শঙ্কার কিছু নেই।

চলুন দেখে নেয়া যাক এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচটিতে আম্পায়ারের ভূমিকায় কে কে থাকছেন।

ফিল্ড আম্পায়ার: দক্ষিণ আফ্রিকান ম্যারিয়াস এরাসমাস। অপর আম্পায়ার এখনও নির্ধারিত হয়নি। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার এরাসমাস আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ২০০৬ সালে। টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত ৫১টি, ওয়ানডেতে ৮০টি ও ২৬টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।

থার্ড আম্পায়ার: রড টাকার।

ম্যাচ রেফারি: ডেভিড বুন

উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কলঙ্কিত সেই আম্পায়ারিংয়ের ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন আলীম দার ও ইয়ান গোল্ড। থার্ড আম্পায়ার ছিলেন স্টিভ ডেভিস আর ম্যাচ রেফারি ছিলেন রোশন মহানামা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর