,

ফাইনালে বাংলাদেশের সমর্থনে ইমরান খান

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। পাকিস্তানের এমন হারে হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বাংলাদেশের প্রশংসা করতে মোটেও ভুল করেননি তিনি। তিনি এটাও বলেন বাংলাদেশ যেন ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘অভিনন্দন বাংলাদেশ। এত সুন্দর ভাবে বাংলাদেশ এগিয়ে গেছে যা দেখে আমি সত্যিই বিস্মিত। তিনি বলেন এই বাংলাদেশ নিয়ে ভবিষ্যত বাণী করা যায় সামনে তাদের জন্য মহা আনন্দের দিন আছে।’

তিনি আরো বলেন, ‘আমি চাই বাংলাদেশ ভারতকে হারিয়ে এশিয়ার রাজত্ব করুক। তবে পাকিস্তানের সর্বোপরি পারফরম্যান্স খুব হতাশ করেছে। পুরো মাঠেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতার অভাব লক্ষ্য করা গেছে।’

এছাড়াও পাকিস্তান দল নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের এই দলটা বেশ তরুণ, গত কয়েকটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্ম করেছে তারা। সেই সঙ্গে আমাদের প্রত্যাশাকেও অনেক উপরে নিয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের কাছে হারের পর আমি বলব শক্তিশালী হয়ে কামব্যাক করার জন্য পাকিস্তানের উচিত অনুশীলনে আরও বেশি মনোযোগী হওয়া।’

উল্লেখ্য, আগামীকাল বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ ও ভারত এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর