,

মুঠোফোনে চার্জ দিতে সোজা বিমানের ককপিটে প্রবেশ!

news-image

অনলাইন ডেস্ক : মুঠোফোনে চার্জ কম, তাই চার্জের পয়েন্ট খুঁজতে গিয়ে একেবারে বিমানের ককপিটেই ঢুকে পড়লেন এক যাত্রী। আর সেই অপরাধেই বিমান থেকেই নামিয়ে দেওয়া হলো তাকে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বাই-কলকাতা ইন্ডিগোর একটি বিমানে।

নিরাপত্তা ভেঙে ককপিটে প্রবেশের অভিযোগে বিমান থেকে নামিয়ে ওই যাত্রীকে মুম্বাই বিমানবন্দর পুলিশ স্টেশনে নেওয়া হয়।

ইন্ডিগো বিমানের এক মুখাপাত্র জানান, গত সোমবার মুম্বাই থেকে কলকাতাগামী ৬ই-৩৯৫ বিমানের ককপিটে এক ব্যক্তি ঢুকে পড়েন। সাথে সাথেই ওই ব্যক্তিকে বিমান থেকে নেমে যেতে বলা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি মত্ত ছিলেন। মুম্বাই বিমানবন্দরে বিমানটি যখন দাঁড়িয়ে ছিল তখন নিজের মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য ককপিটের মধ্যে প্রবেশের চেষ্টা করেন। এরপর প্রথমে তাকে আটক করা হলেও কোন অপরাধ না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর