,

‘সাকিব ভাঙা আঙুল নিয়ে এতগুলো ম্যাচ খেলল আর আমরা’

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শুরুতেই ইনজুরির কারণে দেশে ফিরেন ওপেনার তামিম ইকবাল। ব্যথা নিয়েই খেলছিলেন সাকিব আল হাসান। আঙুল ফুলে যাওয়ায় গত বুধবার পাকিস্তানের বিপক্ষে খেলার আগেই দেশের বিমান ধরেন সাকিব।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরা দুই ক্রিকেটারকে পাচ্ছেনা বাংলাদেশ। মুশফিক-মোস্তাফিজদের মতো কয়েকজন চোটে রয়েছেন।

এশিয়া কাপের শুরু থেকেই ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে হচ্ছে মুশফিককে। আগের ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ২০তম ওভারে মাঠ ছাড়েন। আর ফেরা হয়নি তার। তাই শঙ্কা জাগছে শরীরের ওপর যে ধকল যাচ্ছে সেটা কাটিয়ে আজ মাঠে নামতে পারবেন তো মুশফিক!তবে মাশরাফি বলেন, ‘সাকিব ভাঙা আঙুল নিয়ে এতগুলো ম্যাচ খেলল আর আমরা একটি ম্যাচ খেলতে পারব না। ফাইনালে তো খেলতেই হবে।’

দলের অবস্থা নিয়ে মাশরাফি বলেন, এর আগে ত্রিদেশীয় সিরিজে এবং ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। কিন্তু এবার অবস্থা আরও কঠিন। কারণ একের পর এক খেলোয়াড় হারাচ্ছিলাম। দুর্ভাবনা ছিল মুশফিক খেলবে কি না। কিন্তু চোট নিয়েই খেলেছে, ভালোও করেছে। ওদের দেখেও অনেক কিছু শেখার আছে। আমার কাছে সত্যিকার অর্থে, তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর