,

আফগান প্রেসিডেন্টের ৩ শ’ মিটার দূরে রকেট হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সফরের সময়ে দেশটির গজনি শহরে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় প্রেসিডেন্টের সঙ্গে থাকা কেউ হতাহত হয়নি। খবর আল জাজিরার।

গজনি প্রদেশের পুলিশ কর্মকর্তা আহমাদ খান সিরাত বলেছেন, গভর্নরের বাসভবনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ঘানির বৈঠকস্থলের ৩০০ মিটারের মধ্যেই দুটি রকেট হামলার ঘটনা ঘটে। সে সময়ে বৈঠক চলছিল। তৃতীয় রকেটটি আরেকটু দূরে আঘাত হানে বলেও জানান তিনি।

গত মাসে গজনিতে তালেবান যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক যুদ্ধ হয়। তালেবান যোদ্ধারা শহরটিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাঁচদিনের লড়াইয়ে দুইশোরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। রাস্তায় তালেবান ও আফগান যোদ্ধাদের লড়াইয়ের কারণে শহরে আটকা পড়ে হাজার হাজার বাসিন্দা। যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় একশো সদস্য নিহত হয়। পরে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় শহরটির দখল ফিরে পায় আফগান কর্তৃপক্ষ।

গজনির বর্তমান অবস্থা দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শহরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে গেছেন বলে ধারনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর