,

জন্মদিনে আব্রামকে অবিশ্বাস্য উপহার দিলেন অপু

news-image

বিনোদন ডেস্ক: ছেলের জন্মদিনের উপহার হিসেবে আব্রাম খান জয়কে সাদা রঙের একটি টয়োটা গাড়ি উপহার দিয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান এই চিত্রনায়িকা।অপু বিশ্বাস বলেন, ‘আগস্টের মাঝামাঝি সাদা রঙের একটি টয়োটা গাড়ি কিনেছি। জয়ের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে গাড়িটা কিনেছি। এটা ওর জন্মদিনে আমার পক্ষ থেকে উপহার। জয় সুন্দরভাবে বেড়ে উঠুক এটাই আমার চাওয়া।’

আজ শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। এ উপলক্ষে অপু বিশ্বাস সারা দিন খুব ফুরফুরে আছেন।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে আব্রাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস লিখেন, ‘ভালো কিংবা খারাপ যে কোনো সময়ে তোমার পাশে থাকব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বড় ভক্ত হয়ে থাকব। খুব যত্ন করে আগলে রাখব তোমাকে। শুভ জন্মদিন প্রিয় পুত্র আব্রাম খান জয়।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর