,

গভীর রাতে ভাবির ঘরে দেবর, অতঃপর…

news-image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে দেবর। সেই সঙ্গে ভাবিকে মারধর করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ইয়াসমিন বেগম বাদী হয়ে দেবর ও ননদের স্বামীসহ ছয়জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেছেন।

বুধবার রাতে উপজেলার মিনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গৃহবধূর ভাসুর দিদার হোসেন ও ননদের স্বামী মীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় গৃহবধূ উল্লেখ করেন, তার স্বামী মোশারফ হোসেন প্রবাসে থাকার সুযোগে তারই ছোট ভাই দেলোয়ার হোসেন ও ননদের স্বামী মীর হোসেন বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

২৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে ননদের স্বামী মীর হোসেন গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায় মীর হোসেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে পালিয়ে যায় মীর।

প্রবাসীর স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ২৫ সেপ্টেম্বর গভীর রাতে আমার ঘরে ঢুকে দেবর দেলোয়ার হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালায় দেলোয়ার। পরে চিৎকার দিলে দৌড়ে পালিয়ে যায় দেলোয়ার। সকালে দেবরের এ ঘটনা আমার শাশুড়িকে জানাই এবং বিচার দাবি করি। কিন্তু দেবরের বিচার না করে উল্টো আমার শাশুড়ি সুরবানু, ননদ রহিমা বেগম ও হালিমা বেগম, ভাসুর মোতালেব, দিদার হোসেন ও ননদের স্বামী মনির হোসেন আমাকে মারধর করে। সেই সঙ্গে আমার নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছেন। রাতেই মামলার এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর