,

বাংলাদেশকে সমর্থন দিলেন জুনিয়র মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক: ব্যাটিংয়ে মুশফিক ও বোলিংয়ে মোস্তাফিজ। এই দুই ‘ম’ এর নৈপুণ্যে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে গতকাল পাকিস্তানকে হারিয়ে আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিন পাকিস্তানের বোলিং অ্যাটাক সামলান টাইগার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শাদাব-হাসান আলীদের বিপক্ষে শতকের একেবারে কাছে গিয়েই ৯৯ রানে ফিরতে হয় মুশফিককে। তবে তার শতক মিস করলেও দলের জয় হাতছাড়া হয়নি বাংলাদেশের।

টাইগারদের এই জয়ের দিনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে মুশফিকের ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানও। এখনো এক বছর পার হয়নি। এর মধ্যেই দেশের জার্সি গায়ে জড়িয়ে দেশকে সমর্থন দিলেন মুশফিকপূত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে ছেলের একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার সুপারহিরো গতরাতের ম্যাচে টিম টাইগারকে সাপোর্ট করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক। এশিয়া কাপে সর্বোচ্চ ইনিংসের দিক থেকে এটি দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে বুধবারের (২৫ সেপ্টেম্বর) ম্যাচে মাঠে নেমে শতকের একেবারে কাছে গিয়েই ৯৯ রানে ফিরতে হয় মুশফিককে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর