,

গলাকাটা এক বন্ধু পড়েছিল মেঝেতে, রশিতে ঝুলছিল আরেকজন!

news-image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই যুবকের গলাকাটা ও রশিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা দুজনই বন্ধু বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুজন হলেন- নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) এবং একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার ছেলে মজনু (৩০)। এরা দুজন বন্ধু বলে জানা গেছে। এদের মধ্যে মিনারুলের গলাকাটা ছিল এবং মজনুর লাশ রশিতে ঝুলানো ছিল।

এর আগে সকাল ১০টায় প্রতিবেশিরা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর সকাল থেকেই বাড়ির মালিক হাসিনা বেগম ও নিহতদের আত্মীয় বাদশা মিয়া পলাতক রয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে দুই বন্ধু বেড়াতে আসে সোনারগাঁওয়ে সোনাপুর কলাবাগান এলাকার হাসিনা বেগমের বাড়িতে। এ বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও বন্ধু বাদশা মিয়া। নীলফামারীর রোমানিয়ার গোপনাথ গ্রামে বাদশা মিয়ার বাড়ি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, বেড়াতে এসে রাতে দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে মিনারুলকে হত্যার পর অনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করেন মজনু।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর