,

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক: নভোএয়ারের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে বিমানের কার্গো ভ্যান। এতে নভোএয়ারের উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত না করা পর্যন্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না।

কার্গো ভ্যানের ধাক্কায় উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে।

জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরআগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সামনের নোজ হুইল কাজ না করায় পেছনের চাকার ওপর ভর করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটকে। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বিমানের ১৭১ আরোহী।

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান